অপরাধ

রায়েরবাগে ট্রাক চাপায় নিহত ২

রাজধানীর কদমতলী রায়েরবাগে জিয়া স্বরনি রোডে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম বাশার (৩২) ও হারুন অর রশিদ (৪০)। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক সহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।  বুধবার সকাল সাড়ে ৬টায় এই দুঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ট্রাক চালক হাবিব জানান,সকালে রায়েরবাগে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে ইট নামাচ্ছিলেন তারা। এসময় পিছন থেকে আরেকটি দ্রুত গতীর ট্রাক রাস্তার পাশে থেমে থাকা ইট বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে টাকের নিচে চাপা পড়ে ট্রাক শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন। পরে বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হারুন ঘটনাস্থলেই নিহত হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছে। বাশারের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আর হারুন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button