নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

|| মনি চন্দ্র দাস ||
নেত্রকোনার খালিয়াজুরীতে দিপু সরকার(১৬) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের কাদিরপুর গ্রামের কালিগাছ কান্দার বোরো ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দিপু উপজেলার কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে। সে খালিয়াজুরী পাইলট
উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোজাখুজির পর রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামের কালিগাছ কান্দার একটি বোরো ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তার তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানায় পুলিশ। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তবে খুন করার কারন জানতে পারেনি পুলিশ। এ ঘটনার কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে আসামীদের আটকের চেস্টা চলছে।
বাংলাটিভি/প্রিন্স



