খেলাধুলা

নিউজিল্যান্ডের চেয়ে ৯০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের চেয়ে ৯০ রানে পিছিয়ে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। মেঘাচ্ছন্ন আকাশে পেসারদের দাপুটে বোলিংয়ে ১ম দিনেই দু’দল মিলিয়ে পতন হয়েছে ১৪ উইকেটের।

ব্যাটিং চমকের পর ক্ষুরধার বোলিংয়ে দলীয় ২১ রানেই শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান টিম সাউদি। দুই ওপেনার গুনাথিলাকা আর করুনারত্নের পর দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন অধিনায়ক চান্দিমালও। দিনের শেষ উইকেট হিসেবে মেন্ডিসকে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের তালুবন্দি করেন গ্র্যান্ডহোম।

৪ উইকেট হারিয়ে দলীয় ৮৮ রানে দিন শেষ করে সফরকারীরা। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিনেশ চান্দিমাল। লাকমল-কুমারাদের বিধ্বংসী বোলিংয়ে ১৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সুরাঙ্গা লাকমলের শিকার পাঁচ উইকেট আর কুমারা পেয়েছেন তিনটি। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন টিম সাউদি।

সংশ্লিষ্ট খবর

Back to top button