খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল। শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিও। তবে ড্র করেছে আর্সেনাল। আর হেরেছে ম্যানচেস্টার সিটি।

লিভারপুলের প্রতিপক্ষ ছিল নিউক্যাসল ইউনাইটেড। পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামে অলরেডরা। ১১ মিনিটে লভরেনের গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করেন মোহাম্মদ সালাহ।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আরও দুই গোল করেছে লিভারপুল। ৭৯ মিনিটে শাকিরী ও ৮৫ মিনিটে ফ্যাবিনহো গোল করেন। এই জয়ের ফলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে তারা। টটেনহ্যাম ৫-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে।

অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে জয় পেয়েছে হাডার্সফিল্ডের বিপক্ষে। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে এখন ম্যান ইউ। আরেক ম্যাচে চেলসি ২-১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। তবে লিস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। এই পরাজয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে তারা।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button