ঐক্যফ্রন্টজাতীয় পার্টিনির্বাচনবাংলাদেশরাজনীতি

ধানের শীষে ভোট দিলে সবাই মুক্তি পাবে: ড. কামাল

জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশের জনগণ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বিকেলে রাজধানীর পল্টনে প্রীতম জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেনতিনি।

নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয় হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর যেমন আমাদের বিজয় হয়েছিল তেমনিভাবে ৩০ ডিসেম্বরের ভোটে আমাদের বিজয় হবে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে ঐক্যফ্রন্টকে বিজয়ী করবেন। এছাড়া দেশের উন্নয়ন সংক্রান্ত বক্তব্যকে পাকিস্তানি শাসক আইয়ুব খানের বক্তব্যের সঙ্গে তুলনা করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

পরে, মুখে ফেনা তুলে ফেলা হচ্ছে। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন এটি আইয়ুব খানের প্রত্যাখ্যাত বক্তব্য। ৭১ সালে আমরা আইয়ুব খানের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছিলাম।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button