দেশবাংলা
নরসিংদীতে সেনাবাহিনীর তল্লাশী শুরু
।।শরীফ ইকবাল রাসেল ।।
একাদশ জাতীয় সংসদের নিরাপত্তার অংশ হিসেবে নরসিংদীতে
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিভিন্নস্থানে তল্লাশী চালাচ্ছে
বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ ডিসেম্বর থেকে রাস্তায় টহল থাকলেও
শুক্রবার বিকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে
তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। বিকেলে স্থানীয় সাহেপ্রতাব মোড়
এলাকায় যাত্রিবাহী বাস,মাইক্রোবাস,মিনিবাস
ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
নির্বাচনকে সামনে রেখে কোন দুষ্কৃতিকারী যাতে অবৈধ
কোনো কিছু বহন ও পাঁচার করতে না পারে সেই লক্ষ্যে এই তল্লাশী
কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে জানিয়েছেন সেনা কর্তৃপক্ষ।
একাদশ সংষদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলায় ১৫ প্লাটুন
সেনা সদস্যরা মোতায়ন রয়েছে বলে জানিয়েছে ক্যাম্পকমান্ডার।
বাংলাটিভি/পাইক



