Uncategorizedআওয়ামী লীগনির্বাচনবাংলাদেশরাজনীতি

ফের নির্বাচনের প্রশ্নই আসে না: আওয়ামী লীগ

ভোটে কারচুপির অভিযোগ এনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ফের নির্বাচনের যে দাবি তুলেছে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ । সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন ড. কামাল ও মির্জা ফখরুল ফের নির্বাচনের যে দাবি তুলেছে আমরা তা প্রত্যাখ্যান করছি। তাদের দাবি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, অযৌক্তিক তারা গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময়  তিনি আরো বলেন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে, ভোটের মাধ্যমে জনগণ জামায়াত-যুদ্ধাপরাধী, অপশক্তির হাত গুঁড়িয়ে দিয়েছে।

 আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আকাশচুম্বি জনপ্রিয়তার কারণেই আজকে আওয়ামী লীগের ঘরে বিজয়ের ফসল এসেছে।’

নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। কারণ নির্বাচন কমিশন বাংলাদেশকে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছে।

আবদুর রহমান বলেন, ‘বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক, সাংবাদিক এসেছেন। ওআইসির সহকারী মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি, শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে।

 

বাংলা টিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button