খেলাধুলা

কন্যা সন্তানের বাবা হলেন রোহিত শর্মা

বাবা হলেন ছোট ফরম্যাটে ভারতের অন্যতম সফল ওপেনার রোহিত শর্মা। মেলবোর্নে সিরিজ জয়ের মাঝেই আরও একটা খুশির খবর এই হিটম্যানের জন্য। রোহিতের স্ত্রী রীতিকা সাজদে একটি কন্যান্তানের জন্ম দিয়েছেন। রীতিকার বোন ইনস্টাগ্রামে এই খুশির খবর জানিয়েছেন।

অনেক দিনই এই খুশির খবর গোপন করেই রেখেছিলেন রোহিত এবং রীতিকা। ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই ভালবাসেন এই দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় সীমা একটি পোস্টে লেখেন, ‘বেবি গার্ল, মাসি’জ এগেইন।’ এর আগে রোহিত সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বাবা হতে চলেছেন।

চলতি মাসের প্রথম দিকেই তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন রোহিত। প্রায় ৬ বছর প্রেমের পর দীর্ঘদিনের বান্ধবী রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন রোহিত।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button