খেলাধুলা
শেষ টেস্টে কাল মাঠে নামছে ভারত- অস্ট্রেলিয়া

সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে কাল সফরকারী ভারতের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।
সিরিজ সমতা নিয়ে শেষ করতে জয় ছাড়া বিকল্প নেই স্বাগতিকদের। কারণ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ড্র করলেই চলবে কোহলিদের। তাহলেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের উল্লাস করবে ভারতীয়রা।
তাই জিততে মরিয়া অস্ট্রেলিয়া। একাদশ নিয়ে ভাবনায় অজিদের নির্বাচক প্যানেল। ভারতের লম্বা ব্যাটিং লাইন আপ নিয়েই যতো চিন্তা অজিদের। বোলিংয়ে ধার বাড়ানোর পাশাপাশি ব্যাটিং নিয়েও ভাবনায় অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয় অজিদের।
বাংলাটিভি/রাজু



