দেশবাংলা
মেহেরপুরে গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুরের সদর উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দাবি করেন, গতকাল রাত ২টার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায়। সেখানে একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবৃদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে।
‘পুলিশ ধারণা করছে, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে।’
ওসি আরো দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বাংলাটিভি/পাইক



