
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় জনগণ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন, সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে, পূর্বাচলে জলসিড়ি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচনের দিন কিছু হতাহতের ঘটনা ঘটলেও, সাধারণ মানুষ নিরাপদে ছিল। সেনাবাহিনীর ঐতিহ্য ক্ষুন্ন হয় এমন কোনও কাজ নির্বাচনের দিন হয়নি। ভোটরে সময় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, সারা দেশে এক হাজার সদস্য টহল দিয়েছেন। যার ফলে, মানুষ আশ্বস্ত হয়ে, ভোট দিতে গেছেন।
সেনা প্রধান বলেন, ‘আমরা অঙ্গিকার করেছিলাম যে, আপনাদের আমরা নিরাপত্তা দেবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যান। আপনাদের আশেপাশে আমরা থাকবো। আমরা সে কথা রেখেছি। দুই একটা ঘটনা যেগুলো হয়েছে, সেগুলোতে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে, অন্য সব জায়গাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।’
বাংলাটিভি/পাইক



