
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ২টায়।
৫৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। সাম্প্রতিক সময়টাও ভাল যাচ্ছে অল রেডসদের। শেষ পাঁচ ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে তারা।
তাই ম্যানসিটিকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে লিভারপুল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জেমস মিলনার। অন্যদিকে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি।
মুখোমুখি শেষ পাঁচ দেখায় লিভারপুলের বিপক্ষে চারটিতেই হেরেছে সিটিজেনরা। তাই অলরেডসদের হারিয়ে জয়ের খরা কাটনোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ম্যানসিটি।
বাংলাটিভি/রাজু



