খেলাধুলা
কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ষ্ঠ আসর

কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ষ্ঠ আসর । আসরের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম ভাইকিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
শিরোপা ধরে রাখতে এবারও বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে রংপুর। ক্রিস গেইল-অ্যালেক্স হেলসদের সঙ্গে আছেন কটরেল-রবি বোপারার মত অভিজ্ঞরা।
মাশরাফীর নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশন জয় দিয়ে করতে চায় রংপুর। এদিকে চট্টগ্রামে বড় তারকা নেই। তবে টি-টোয়েন্টিতে কার্যকর ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ভাইকিংস। নেতৃত্বে আছেন মুশফিক। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন আশরাফুল।
এছাড়া লুক রঙ্কি, মোহাম্মদ শেহজাদ ছাড়াও, সম্প্রতি জাতীয় দলের হয়ে অভিষেকেই দারুণ করা নাঈম হাসান, সাদমান ইসলাম ও খালেদ আহমেদরা আছে দলে।
বাংলাটিভি/রাজু



