খেলাধুলা

এবারও বিপিএল মাতাবেন পিয়া

রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে আগামীকাল শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ষষ্ঠ আসরের খেলা।

গতবারের মতো এবারও বিপিএল মাতাতে দেখা যাবে মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়াকে। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন এ লাস্যময়ী।

1009902 4921088754851 1292827637 n

বিপিএলের আগের আসরে মাঠ ও গ্যালারিতে সরব উপস্থিতি ছিল পিয়ার। স্টুডিওর সঙ্গে সঙ্গে দর্শক ও মাঠের উচ্ছ্বাস সংযুক্ত করেছেন পিয়া। এবার তিনি স্টুডিওতেই থাকবেন। আগের টুর্নামেন্টগুলোর মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলা হবে বিপিএলের। প্রথম ১৪ ম্যাচের পর ১৫ জানুয়ারি থেকে সিলেটে হবে বিপিএলের ৮টি ম্যাচ।

peya20170322130317

২১ জানুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। মিরপুরে ৬ ম্যাচ খেলার পর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। সেখানে ৬ দিনে হবে ১০টি ম্যাচ। ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে অফ ও ফাইনাল।

piya

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button