খেলাধুলা

খুলনাকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় ঢাকার

বিপিএলের দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো সাকিবের ঢাকা ডায়নামাইটস।

মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামেন ঢাকা দুই ওপেনার জাজাই-সুনিল। নারিনকে ফিরিয়ে ভয়ংকর হয়ে উঠা ৬৭ রানের পার্টনারশীপ ভাঙেন উইজে।

অপরপ্রান্তে তিনটি চার, পাঁচটি ছয় হাকিয়ে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন জাজাই। টানা দুই বলে জাজাই ও সাকিবকে আউট করে খুলনাকে ম্যাচে ফেরান স্টারলিং। তবে রাসেল-পোলার্ড জুটিতে চাপ কাটিয়ে ওঠে ঢাকা। পোলার্ড ২৭ ও রাসেলের ২৫ রানের ওপর ভর করে ১৯২ রান করে ঢাকা ডায়নামাইটস।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৮৭ রান তুলতেই গুটিয়ে যায় খুলনা টাইটান্সের ইনিংস। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button