অপরাধদেশবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দূর্ণীতিবাজ সাব রেজিস্টার শহীদুলের অপসারণের দাবিতে মানবন্ধন

:সোহেল কিরন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দূর্ণীতিবাজ সাব রেজিস্টার শহীদুলের অপসারণ দাবী করে মানবন্ধন করেছে রূপগঞ্জবাসী। বুধবার বেলা ১১টার দিকে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অবিলম্বে তাকে প্রত্যাহার না করলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে বলেও হুশিয়ারী দেন এলাকাবাসি ।

এলাকাবাসী অভিযোগ করেন, সাবরেজিষ্টার শহীদুল টাকা ছাড়া কোন কাজ করে না।যে কোন কাজের জন্য তিনি মোটা অংকের টাকা দাবি করেন। তার কাছে জিম্মি হয়ে পরেছে গোটা রুপগঞ্জের সাধারন মানুষ। বিশেষ করে গরীব মানুষেরা অসহায় ভাবে দিনের পর দিন ওই অফিসে ঘুরেও কোন সেবা পাচ্ছে না।

এ ব্যপারে শহীদুল ইসলামের সাথে বাংলাটিভির রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরন মোবাইলে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button