আইন-বিচারবাংলাদেশ

জামায়াতের বিচারে আইন সংশেধন জরুরী: আইনমন্ত্রী

যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট- আইসিটি আইন সংশোধন করা প্রয়োজন বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার, সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘জামাতের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে এটি সংশোধনের উদ্যোগ নেয়া হবে।’

আনিসুল হক আরও বলেন, ‘অনেক অসমাপ্ত কাজ বাকি। সংবিধানের আলোকে প্রয়োজনীয় আইন করা হবে।’ এছাড়া বঙ্গবন্ধু ও চার নেতার পলাতক আসামিকে চিহ্নিত করতে কমিশন গঠনের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এজন্য একটি কমিশন গঠনের উপযোগি আইন প্রণয়ন করতে হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আইন গণমাধ্যমবিরোধী নয়। অপরাধ দমনের জন্যই এই আইন। কাজেই ধারা সংশোধনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আইনের অপব্যবহার রোধ করা।’

সাক্ষ্য আইন, বৈষম্যবিরোধী আইনের মতো যুগোপযোগী আইনের প্রয়োজন হয়ে পড়েছে বলেও মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button