দেশবাংলা

নরসিংদীতে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ

।। শরীফ ইকবাল রাসেল ।।
শীতকালীন খেলাধুলার অংশ হিসেবে নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এউপলক্ষে বুধবার দুপুরে শহরের ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী হিসেবে কেরামবোর্ড, ব্যাটমিন্টন, ক্রিকেট ব্যাট ও ফুটবল বিতরণ করেন।

স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সহকারী কমিশনার (শিক্ষা) মো. মাসুদুল হক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাউন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানের শিক্ষার্থী তৈরী হতে হলে ভালো মানের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তাও গুরুত্বপূর্ণ। তারই অংশ হিসেবে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেও মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button