অন্যান্যবাংলাদেশ

এক মাসের মধ্যে পেশাক শ্রমিকদের সমস্যার সমাধান

আগামী এক মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের যদি বেতন কমে যায় তাহলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টিপু মুন্সী বলেন, নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের ৫ জন, মালিক পক্ষের ৫ জনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না।

তিনি বলেন, এই ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায়। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করছে। সরকারের প্রতি আস্থা রেখে শ্রমিকদের কাজে যোগদানের আহবান জানান তিনি।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button