অপরাধ

শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের পিয়ন গ্রেফতার

|| ইয়াকুব নবী ইমন ||
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের পিয়ন অপু মজুমদারকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের প্রসন্ন পন্ডিত বাড়ির নিজের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

অপু ওই বাড়ির হরিচান মজুমদারের ছেলে। এ বিষয়ে শিশুটির মা অঞ্জলী জানান, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পূর্ব পরিচিত অপু আমাদের ঘরে আসে। ওই দিন আমি প্রচণ্ড অসুস্থ থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আমার দ্বিতীয় শ্রেণিতে পড়া মেয়ে অপুকে ঘরের দরজা খুলে দেয়, কিছুক্ষণ কথা বলে অপু ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ঘর থেকে বাহির হেয়ে সে বাড়ির এক কোণে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর আমার মেয়ে ঘর থেকে বের অপু আমার মেয়ের মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। মেয়ের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে গেলে আমি চিৎকার করলে অপু দৌড়ে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত অপু সেই প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন। এ ঘটনায় শিশুটির মা মামলা দায়েরের পর উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাজুল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে অপুকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button