জনদুর্ভোগবাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে: ওবায়দুল কাদের

সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কঠোর হতে নিয়ন্ত্রন করা হবে বিশৃঙ্খলাকারিদের বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি ‘প্রথম রাতে বিড়াল মারার মতো’ নজর দিতে চান। দ্বিতীয় দফার দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে নিজ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও দায়িত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সড়ক ও পরিবহনে বিশৃঙ্খলা জিইয়ে রেখে যতই প্রকল্প নেওয়া হোক না কেন, সড়ক-সেতু করা হোক না কেন, সেটার ফল বেশি ভালো হবে না। শৃঙ্খলা না থাকলে বড় বড় প্রকল্প করেও লাভ নেই। তাই শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে।
সেতুমন্ত্রী বলেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়কে নিয়ে বসেছেন। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। আর এই শৃঙ্খলার বিষয়টি প্রথম দিকেই করতে হবে। পরে আবার রাজনৈতিক চাপ আসবে। কাজেই এ বিষয়ে ‘প্রথম রাতে বিড়াল মারার’ মতোই নজর দেওয়ার কথা জানান তিনি।
এর পর সাংবাদিকেরা জানতে চান, এর আগেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনেক উদ্যোগে কথা বলা হয়েছিল। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, পারেননি বলেই নতুন করে উদ্যোগ নিচ্ছেন। তবে কিছুই হয়নি তা না। সড়কে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি।
ওবায়দুল কাদের আগামী জুনের আগে ঢাকা-সিলেট চার লেনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের না জানিয়েই তাঁদের একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি ভালোই হয়েছে।’
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button