খেলাধুলা

ইপিএলে রাতে মাঠে নামছে জায়ান্ট চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে জায়ান্ট চেলসি। স্ট্যামফোর্ড ব্রীজে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।

প্রিমিয়ার লিগে ছুটেই চলেছে ক্লাবগুলোর পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশন। এবার সেই মিশনেই চেলসি মাঠে নামবে নিউক্যাসলের বিপক্ষে।

এ ম্যাচে মাঠে নামার আগে লিগে টানা ৩ ম্যাচে অপরাজিত ব্লুজরা। তবে নিউক্যাসলের সঙ্গে দ্বৈরথটা দীর্ঘদিনের। এখন পর্যন্ত ১৬৪ বার মুখোমুখি লড়াইয়ে নেমেছে তারা।

যার ৭২ বার জিতেছে চেলসি আর ৫৩ বার নিউক্যাসল। তবে স্ট্যামফোর্ড ব্রীজে নিউক্যাসলের বিপক্ষে শেষ ৬ ম্যাচে জিতেছে ব্লুরা। এ ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে মোরাতা, জিরুদের। তবে ডেভিড লুইজ ইনজুরি কাটিয়ে ফিরছেন।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button