প্রধানমন্ত্রীবাংলাদেশ
প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী

চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে আজ রোববার (১৩ জানুয়ারি) সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে প্রথম অফিস করছেন।
শিখা অনির্বাণে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের উপস্থিতিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।
এরপর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার নিজ কার্যালয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানরা।
তারপর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন ।
বংলাটিভি/পাইক



