অন্যান্যবাংলাদেশ

মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে শফীর ফতোয়ার প্রতিবাদে মানববন্ধন

মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে শফীর ফতোয়ার প্রতিবাদে মানববন্ধন

মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে হেফাজত নেতা আহমেদ শফীর অবৈধ ফতোয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ঢাকা মহানগর শাখা এই মানববন্ধন করে। মানবন্ধনে সভাপতিত্ব করেন শেখ হানিফ।

বক্তারা বলেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম ছেলে ও মেয়ে- সবার ওপর ফরজ। লেখাপড়া প্রতিটি মানুষের জন্য দয়াময় স্রষ্টা ও তার রাসুলের প্রদত্ত মৌলিক অধিকার। ওহাবি নেতা শফী এর বিরুদ্ধে অবৈধ ফতোয়া দিয়েছেন।

বক্তা আরো বলেন, এ ধরনের বক্তব্যের অর্থ হলো- দয়াময় আল্লাহতাআলা ও প্রিয়নবীর নির্দেশিত লেখাপড়া থেকে মা- বোনদের বঞ্চিত রেখে তাদের জীবন ধ্বংস করা। ইসলাম ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।

মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে শফীর ইসলামবিরোধী ও ওহাবিবাদী বক্তব্যের প্রতি ঘৃণা জানিয়ে বক্তারা বলেন, মেয়েদের লেখাপড়া বন্ধে ওহাবি নেতা শফির আহ্বান ইসলামবিরোধী ও রাষ্ট্রনীতি বিরোধী। এটি একটি ভয়াবহ অপরাধ।

রাসুলে (সা.) সর্বজনীন শান্তিময় মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বক্তারা সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button