
রাজধানীর পুরানা পল্টন মোড় সিটি ফুরুটর্স জুসবার এন্ড কফি পার্লার এর সামনে ছিনতাইকালে দেশীয় অস্ত্র সহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যা ব। আটককৃতরা হলেন মোঃ বিল্লাল হোসেন (৩০),মোঃ রাশেদ আলী (৫৯),ও মোঃ আব্দুস সালাম (৫৫)। মঙ্গল বার রাতে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই এর কাজে ব্যবহৃত ধারালো চাকু ২টি এবং মোবাইল ফোন ২টি উদ্ধার করা হয়। তারা পল্টন এলাকার তালিকাভূক্ত ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।
র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) (এসপি) বীণা রানী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যা ব-৩ এর একটি দল তাদেরকে ধরার জন্য পুরানা পল্টন মোড় সিটি ফুরুটর্স জুসবার এন্ড কফি পার্লার এর সামনে অভিযান চালায়। এসময় র্যা ব সদস্যরা সেখান থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ছিনতাইকারীরা অপরাধ স্বীকার করেছে,তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে পল্টন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল বলেও জানিয়েছে আটককৃতরা।
বাংলাটিভি/পাইক



