অবশেষে গ্রেফতার হলো প্রধানমন্ত্রী নামে ভুয়া ফেসবুক আইডিধারী ৫ প্রতারক

বঙ্গবন্ধুর দুই কন্যাসহ পরিবারের কারোরই এখনো কোনো ফেসবুক পেইজ চালু হয়নি। অথছ গত কয়েকদিন যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে বলে গত ১১জানুয়ারী অভিযোগ তুলেন বাংলাদেশ আওয়ামী লীগ।
ঐদিনই দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তাদের নামে পরিচালিত পেইজগুলোকে ‘আনঅফিসিয়াল’ ঘোষণা করা না হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা। অবশেষে গতরাতে র্যাব-২ সদস্যরা আটক করা করেছে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য এবং বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অপরাধ জড়িত পাঁচজনকে ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান মুঠোফোন বার্তায় আটকের সংবাদ নিশ্চিত করেন। তিনি জানান গ্রেফতারকৃত ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। এছাড়া তারা ফেসবুকে গুজব ছড়ানোর পাশাপাশি ভুয়া, উস্কাকিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল। বুধবার রাতে রাজধানীসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাটিভি/কায়েস



