দেশবাংলা
মেহেরপুরে ৫ মিনিটে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ

|| আকতারুজ্জামান ||
৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন মেহেরপুরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষে, ৫ মিনিটেই আলোর ফেরিওয়ালা পৌঁছে দিচ্ছে বৈদ্যুতিক নতুন সংযোগ।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাননি জোনাল অফিসের ডি,জি,এম নিরাপদো দাস ও এ,জি,এম রাসেল আহমেদ একটি টীম সাথে নিয়ে ছুটে যাচ্ছেন বিদ্যুৎ প্রত্যাশী গ্রাহকের বাড়িতে বাড়িতে।
নেই কোন হয়রানি ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ। শতভাগ বিদ্যুতায়ন ঘোষণার পরও যারা সংযোগ পায়নি, প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে তাদের জন্য এ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদ।
দরিদ্র গ্রাহকগণ এ পদ্ধতিতে মিটার পেয়ে বেজায় খুশি। এমন উদ্যোগ নেয়ায় তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বাংলাটিভি/প্রিন্স



