দেশবাংলা

বেগমগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৪, আহত ১৫

|| ইয়াকুব নবী ||
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে ৪ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কের জমিদারহাট বড়পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চৌমুহনী থেকে ফেনী অভিমুখে সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বড়পোল নামক স্থানে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।

নিতদের নাম পরিচয় এখনো সঠিক ভাবে পাওয়া যায়নি। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল, চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নোয়াখালী-ফেনী সড়কের দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে। বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপারের এখনো পলাতক। 

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button