বাংলাদেশবিএনপিরাজনীতি

টিআইবির প্রতিবেদনে সরকারের আঁতে ঘা লেগেছে: রিজভী

|| আরমান কায়সার ||

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির প্রতিবেদনে সরকারের আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ক্ষমতা চিরদিনের জন্য ধরে রাখতে, এ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে বিজয়ী হওয়ার পর, পুলিশ হেড কোয়াটার থেকে শুরু করে থানায় থানায় উৎসব চলছে বলেও অভিযোগ করেন রিজভী। এ সময় বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বলেও দাবী করেন এই বিএনপি নেতা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button