অন্যান্যবাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বিএসএফ‘র গুলিতে ১ বাংলাদেশি নিহত

।।সুমন পাইক।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। আজ (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম রাজু (২১)। তিনি রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

ঠাকুরগাঁওয়ের বিজিবি ব্যাটেলিয়ন-৫০ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, “আজ ভোর ৪টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ীদের সঙ্গে রাজু ধর্মগড় সীমান্ত পাড়ি দিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করেন। ধর্মগড় সীমান্তের ৩৭২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

ওই বিজিবি কর্মকর্তা বলেন, “এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও রাজু গোলাগুলির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ইতিমধ্যে বিএসএফ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button