অপরাধবাংলাদেশ

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিবাদের জেরে নিহত১ আহত ৫

।।মেহেদী বাবু।।
নাটোরের সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আলমগীর নামে একজন নিহত ও অপর ৫ জন আহত। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ওসি তদন্ত নিয়ামূল আলম জানান, সিংড়া উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় কামাল মেম্বার ও ভুলু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ দুপুরের দিকে বিরোধপূর্ন ওই জমিতে চাষাবাদের জন্য সেচ দেয়া শুরু করে ভুলু গ্রুপের লোকজন। খবর পেয়ে কামাল মেম্বারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছয় জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আলমগীরকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মামলা করার প্রস্থুতি চলছে। এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button