দেশবাংলা

চট্টগ্রামে ভিক্টোরিয়া জুট মিলে আগুন

চট্টগ্রাম মহানগরের একে খান মোড় এলাকায় ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিনির্বাপক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে অপারেটর রুহুল আমিন জানান, বিকাল ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েই ৬টি কেন্দ্রের ১৫টি গাড়িসহ অগ্নিনির্বাপক সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ বলেন, বিকেল ৫টার দিকে হঠাৎ খবর পাই একে খান মোড় এলাকায় ভিক্টোরিয়া জুট মিলে আগুন লেগেছে।

তবে আগুন লাগার কারণ জানতে পারিনি। ফায়ার সার্ভিস কাজ করছে। অগ্নিনির্বাপক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. জসিম উদ্দীন জানান, আগুনে কারখানার ভেতরে মালামাল পুড়ে গেছে।

আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। পুরোপুরি নেভানোর পরই জানতে পারবো কি কি পুড়েছে। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ পরে বলা যাবে।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button