অপরাধবাংলাদেশ

নেত্রকোনায় ঔষধ ব্যবসায়ী খুন, আটক ৫

।।মনি চন্দ্র দাস ।।
নেত্রকোনায় ডুবা থেকে হাদিস মিয়া (৪৮) নামে এক ঔষধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের দিঘলা চাতলকোনা বাজারের পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
নিহত হাদিস মিয়া জেলার বাংলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। নিহতের দিঘলা চাতলকোনা বাজারে মাজেদা ফার্মেসীতে ঔষধের ব্যবসা ছিল।

পুলিশ জানায়, নিহত হাদিস মিয়া গতকাল শুক্রবার বাড়ী থেকে খাওয়া দাওয়া শেষে রাতে তার ফার্মেসীতে ঘুমিয়ে পড়ে। এরপর রাতের কোন এক সময় কে বা কারা তাকে খুন করে পাশের ডোবায় ফেলে রাখে। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল জানান, নিহতের মাথায় এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button