
।। মেহেদী বাবু ।।
নাটোররে লালপুররে গোপালপুর পৌরসভার কাউন্সলির জামলিুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার দুপুর দেড়টার দিকে উপজলো পরষিদরে সামনে এ ঘটনা ঘটে। নিহত জামিলুর যুবলীগ নেতা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা নজরুল ইসলাম জুয়লে ও এলাকাবাসী জানান, স্থানীয় যুবলীগ কর্মী জাহারুল হত্যার ঘটনায় জড়তিদরে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদের সামনে দাড়িয়ে ছিলেন জামিলুর। সে সময় কয়েকজন সন্ত্রাসী এসে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে থানা স্বাস্থ্য কম্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘেষণা করেন।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বাংলাটিভি/পাইক



