আইন-বিচারবাংলাদেশ

স্বাস্থ্য অধিদফতরের আফজাল ও তার স্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের চতুর্থ শ্রেণির কর্মচারী আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) মহানগর স্পেশাল দায়রা জজ আদালতে এই নির্দেশ দেন।
এদিকে,এই দম্পত্তিকে আগামী ৭ দিনের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক।

দুদক কর্মকর্তা প্রণব জানান,‘দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়া আফজাল ও তার স্ত্রীর সব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করতে আদালতে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।’

দুদকের তথ্য অনুযায়ী,ত্রিশ হাজার টাকা বেতন পেলেও ঢাকার উত্তরায় আবজাল ও তার স্ত্রীর নামে আছে পাঁচটি বাড়ি। অস্ট্রেলিয়ায় দুই লাখ ডলার দামের একটি বাড়ি আছে তার। এছাড়া রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে আছে ২৪টি প্লট ও ফ্ল্যাট। আবজাল গত এক বছরে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ২৮ বারের বেশি সপরিবারে সফর করেছেন।

দুদক উপপরিচালক শামসুল আলম আফজাল,তার স্ত্রী ও স্বজনদের দুর্নীতি তদন্ত করছেন। মঙ্গলবার আবজালের দুই ভাই ও তিন শ্যালককে দুদকে হাজির হওয়ার তলবি নোটিশ পাঠানো হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তারা সময় চেয়েছেন। আফজাল ও তার স্ত্রীর দেশত্যাগে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি অভিযোগ ওঠার পর আবজালকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।

দুদকের উপপরিচালক শামসুল আলম বলেন, আফজাল ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পদ বিবরণী দাখিলে তারা সর্বোচ্চ ১৪ কার্জদিবস সময় পাবেন। প্রথম দফায় তাদের ৭ দিন সময় দেওয়া হয়েছে। এরমধ্যে তারা সম্পদ বিবরণী দাখিল না করলে আবারও নোটিশ জারি করা হবে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button