
রাজধানীর লালবাগে ৪তলা ভবনের ব্যালকনি থেকে নিচে পড়ে আফিয়া নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাদের বর্তমান ঠিকানা রাজধানীর লালবাগের বাসা নং-৭,রোড ৬৯ প্রথম লেন ৭তলা ভবনের ৪তলায়।
মঙ্গলবার (২২জানুয়ারি) রাত সাড়ে নয়টায় ব্যালকনি থেকে পা পিছলে নিচে পড়ে আহত হলে তাকে উদ্ধার করে পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আশরাফ উল্লাহ জানান,ব্যালকনিরর পাশে ফুলের টব ছিল। ফুলের টবে পানি দেয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে আফিয়া নিচে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্হায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত আফিয়া লালবাগের ঢাকার বাসিন্দা আলমাস হোসেন বাবলুর মেয়ে। অগ্রনী স্কুলে ৮ম শ্রেণিতে পড়ছিল সে।
বাংলাটিভি/পাইক



