অপরাধদেশবাংলাবাংলাদেশ

গাজীপুরের মীরেরবাজারে বন্ধ হয়নি সোর্স বাবুলের চাঁদাবাজি

।। তাওহীদ কবির ।।

এখনো বন্ধ হয়নি গাজীপুরের মীরেরবাজারে ট্রাফিক পুলিশের সোর্স পরিচয়ে বাবুলের চাঁদাবাজি। এলাকায় পিকআপ, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি ঘটনার মূলহোতা হিসেবে পরিচিত বাবুল (৩৫)। স্থানীয়দের অভিযোগ বাবুল দীর্ঘ দিন থেকে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে। এ ব্যাপারে কেউ মুখ খুললে তাকে হেনস্থা হতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, পূবাইল থানা পুলিশ কখনো চালকদের ওপর অন্যায় অবিচার করেনি। এখন থেকে রাস্তায় ট্রাফিক ছাড়া কোন সোর্স থাকবে না। বাবুলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে বাবুল মীরেরবাজারে গাড়ি আটকে চাঁদাবাজি করছে এমন খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে তাকে আটক করি। পরবর্তীতে এলাকার কয়েকজন নেতাকর্মীদের অনুরোধ ও তার কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেই। মচলোকায় তাকে আর কখনো মীরেরবাজারে গাড়ি আটকাতে দেখা যাবে না এমন প্রতিজ্ঞা করানো হয়। যেহেতু আবার এমন অভিযোগ বাবুলের বিরুদ্ধে পাওয়া গেছে অবশ্যই আমি বিষয়টি তদন্ত করে দেখবো এবং সত্যতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button