অন্যান্যদেশবাংলা

গাজীপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক

|| তাওহীদ কবির ||

গাজীপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে রিপন লস্কর কে আটক করেছে র‌্যাব ১। গাজীপুর সদর থানার ভোড়া এলাকার হাসান লস্করের ছেলে। বুধবার দিবাগত রাতে স্থানীয় ভোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১-এর কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভোড়া হরমুজ আলীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে তার কোমরে গোঁজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড তাজা গুলি এবং ২টি বাটুনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।অন্যদিকে নেত্রকোনা থেকে অপহৃত ভিকটিম আকলিমা নামে এক কিশোরীকে গাজীপুরের কোনাবাড়ী থেকে উদ্ধার করেছে বলে জানান তিনি।

তার বিরুদ্ধে জয়দেবপুর থানাসহ গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, জমি দখল, মাদক এবং চাঁদাবাজিসহ অন্যান্য প্রায় ১৫/১৬ টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আলোচিত হত্যাকাণ্ড খাদেম, পলাশ, মোতালেব এবং সাংবাদিক মোবারক, লিমনসহ একাধিক ব্যক্তিকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করার অভিযোগও রয়েছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button