দেশবাংলা

মাধবপুরে দুই বোনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় গৃহবধূ গ্রেফতার

|| হামিদুর রহমান ||
হবিগঞ্জের মধবপুরে ঘুমন্ত দুই বোন হাবিবা ও আয়েশার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় রবিবার ভোররাতে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে ছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোর রাতে থানার উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বাঘাসুরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আছিয়া বাঘাসুরা গ্রামের এলেম মিয়ার স্ত্রী ও এসিড দগ্ধ হাবিবার তালাকপ্রাপ্ত স্বামী মমিনের বোন। ওই গ্রামের এখলাছ মিয়ার কলেজ পড়–য়া মেয়ে সদ্য তালাকপ্রাপ্ত হাবিবা (২০) ও তার চাচাতো বোন ৫ম শ্রেণির ছাত্রী আয়েশা বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়েছিল। শুক্রবার ভোর রাতে কে বা কারা ঘরের জানালার গ্রিল ভেঙ্গে তাদের ওপর ধাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। আশঙ্কা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় হাবিবার ভাই সৈয়দ মিয়া বাদী হয়ে হাবিবার তালাকপ্রাপ্ত স্বামী নাসিরনগর উপজেলার শাইয়ক গ্রামের মমিনুলকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনার সাথে জড়িত থানার অভিযোগে মমিনের বোন আছিয়াকে গ্রেফতার করে ববার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাবিবার চাচাতো ভাই কাউছার মিয়া জানান, গত এক বছর আগে হাবিবার সঙ্গে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার শাইয়ক গ্রামের সাহেব আলীর ছেলে মমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাবিবা প্রবাসী বাবা এখলাছ মিয়ার বাড়িতে বসবাস করতেন। মমিনের সঙ্গে বনাবনি না হওয়ায় মাস আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ কারণেই প্রতিশোধ নিতে মমিনুল এ ঘটনা ঘটিয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মমিনুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাটিভি/প্রিন্স 

সংশ্লিষ্ট খবর

Back to top button