অপরাধদেশবাংলা

র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ৪

|| সোহেল কিরণ ||

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত র‌্যাব পরিচয়দানকারী সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে পিস্তল,গুলি,ম্যাগজিন ও নগদ  কাসহ আটক করেছে র‌্যাব ১ এর কোম্পানি ৩ এর সদস্যরা।

রোববার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ কালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর (কোম্পানি ৩ ) পূর্বাচল ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার সুজয় সরকার সংবাদ সম্মেলন মাধ্যমে জানান, আইন
শৃঙ্খলাবাহীনির পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ছিনতাই, ডাকাতি, অপহরণসহ নানা
বেআইনি কাজ করে আসছে। নিরীহ লোকজনকে টার্গেট করে তাদের সর্বস্ত্র খুইয়ে নিচ্ছে বলে রয়েছে অভিযোগ। একইভাবে বিগত ১৪ জানুয়ারি মাদারীপুর জেলার জনৈক আবুল হাশেমের ছেলে প্রবাসী সোহেল রানা যাত্রাবাড়ী থেকে বরপা এলাকায় তার বন্ধুর বাসায় বেড়াতে আসার পথে তাকে টার্গেট করে একটি প্রতারক চক্র। ওই চক্রটি র‌্যাব সদস্য পরিচয়ে প্রথমে সোহেলের পকেটে থাকা সাড়ে এগারো হাজার টাকা ও তার ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তাকে চোখ বেধে ভুলতা এলাকার ইসলামবাগ কবরস্থানের পাশে নির্জন এলাকায় আটক করে নির্যাতন চালায়। এ সময় মুক্তিপণ হিসেবে প্রতারক চক্রের পার্সোনাল বিকাশে নাম্বারে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করে। পরে ওই
নাম্বারে ভুক্তভোগী সোহেলের বন্ধু ও পরিজন তাকে উদ্ধারে মোট ৭০ হাজার টাকা দিলে ছেড়ে দেয়।

উদ্ধার হয়ে গত ২০ জানুয়ারি ২০১৯ইং সোহেল রানা ঘটনা বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী (নং ১৪২) করেন। পরেরদিন ২১ জানুয়ারি র‌্যাব-১ কার্যালয়েও অভিযোগ দেন সোহেল রানা। এ অভিযোগ পেয়ে ২৭ জানুয়ারি বোরবার সকালে রূপগঞ্জের ইসলামবাগ কালী এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের ৪ সদস্য যথাক্রমে মর্তূজাবাদ এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান সোহেল(২৫), একই এলাকার আবু মিয়ার ছেলে নাজমুল (২৪), মোজাম্মেল মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৩), সিংলাবো এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহান ভুঁইয়া রাফি (২৩)কে আটক করে।

এ সময় তাদের সাথে থাকা ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ২রাউন্ড গুলি, ৪টি মোবাইল সেট, ২ টি নাম্বারবিহীন হোন্ডা ও হিরো কোম্পানির মোটরসাইকেল, ১টি পাসপোর্ট ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আতিকুর রহমান সোহেল ২০০২ এর ভুলতা স্কুল থেকে এসএসসি পাশ করে। প্রথকে গাউসিয়া মার্কেটে কাপড় ব্যবসা করতো। পরে এক সময় এই
প্রতারক চক্রের সাথে পরিচয় হয়।এ পর্যন্ত নানা অপকর্মে জড়িত হয় বলে স্বীকার করে সে। এ পর্যন্ত তার বিরুদ্ধে ২০০৯এ একটি প্রতারণা মামলা
রয়েছে। সে আরো জানায়, আটককৃত আসামীদের মূলহোতা সোহান ভুঁইয়া রাফি বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে অধ্যয়নরত। সে দীর্ঘদিন যাবত বিনোদন স্পট এলাকায় নিরীহ দর্শনার্থীদের টার্গেট করে অপহরণ, ছিনতাই,ডাকাতিসহ নানা অপকর্ম করে আসছে। তার
বিরুদ্ধে রূপগঞ্জ থানায় জিডি ও মামলা রয়েছে। আটককৃত নাজমুল গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতো। সম্প্রতি তার চাকুরী চলে যাওয়ায় এই
প্রতারক চক্রের সাথে যোগ দিয়েছে। একইভাবে রাব্বি মিয়া স্থানীয় রবিন টেক্স গার্মেন্টে কর্মরত থাকা অবস্থায় এই প্রতারক চক্রের লোভনীয়
অফারে যোগ দিয়ে নানা অপকর্মে জড়িত হয়ে পরে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button