প্রধানমন্ত্রীবাংলাদেশ
মন্ত্রীসভার বৈঠকে ইপিজেড শ্রম আইনের চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধামন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিভার নিয়মিত বৈঠেকে এই অনুমোদন দেয়া হয়।
একইসঙ্গে বাংলাদেশ পতাকাবাহী জাহাজ সংরক্ষণ আইনের খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে মন্ত্রিসভার ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিক প্রতিবেদনও তুলে ধরা হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এ নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, এখন থেকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিদেশ থেকে ৫০ শতাংশ পণ্য পরিবহণ করতে পারবে,আগে ছিল ৪০ শতাংশ। আইন লঙ্ঘনে ৫ লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে।
বাংলাটিভি/পাইক



