খেলাধুলা

খুলনাকে ৮০ রানে হারিয়েছে কুমিল্লা

এভিন লুইসের সেঞ্চুরি, ওয়াহাব রিয়াজের হ্যাটট্রিকে বিপিএলে খুলনা টাইটানসকে ৮০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২৩৮ রানের টার্গেটে ১৫৭ রানে শেষ হয় মাহমুদুল্লাহর দলের ইনিংস।

ভাল শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও এভিন লুইস। পাওয়ার প্লেতে তোলেন ৪৭ রান। বাউন্ডারিতে তামিমের দারুণ ক্যাচ নেন ডেভিড উইজা। পরেই বলেই ফেরেন এনামুল হক বিজয়।

খুলনার কাছে নিয়ম রক্ষার ম্যাচ হলেও, শেষ চারের পথে এগিয়ে যাওয়ার ম্যাচ ছিল ভিক্টোরিয়ানসের। ৮ ম্যাচে দশ পয়েন্ট তামিমদের।

চার পরিবর্তন নিয়ে মাঠে নামে খুলনা। ভিক্টোরিয়ানস একাদশে ফিরেছেন এভউইন লুইস ও শাহীদ আফ্রিদি।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button