খেলাধুলা

সিরিজে ৩-০ তে এগিয়ে ভারত

৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওডিআইতে ৭ উইকেট হাতে রেখেই জিতে গেছে ভারত। ২৮ রানে বোল্টের শিকার ধাওয়ান। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন রোহিত শর্মা-ভিরাট কোহলি।

ফিফটি তুলে নেন রোহিত ও কোহলি। পরে ৪২ বল বাকি থাকতেই দিনেশ কার্তিক এবং আমরাতে রাইডুর দৃঢ়তায় নিউজিল্যান্ডের দেয়া ২৪৪ রানের টার্গেটে পৌছে যায় ভারত।

এরআগে, মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ২৬ রানে ফিরেছেন দুই ব্ল্যাক ক্যাপস ওপেনার। তিনে নেমে সেট হয়ে চেহ্যালের বলে ফিরেছেন কেন উইলিয়ামসন।

এরপর টম ল্যাথামকে নিয়ে চতুর্থ উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন রস টেইলর। ৯৩ রান করে মোহাম্মদ শামীর বলে আউট হন টেইলর। ল্যাথামের ব্যাটে আসে ৫১ রান। এরপর ভারতীয় পেস অ্যাটাকের সামনে প্রতিরোধ গড়তে পারেনি ব্ল্যাক ক্যাপস টেইল এন্ডাররা।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button