দুর্ঘটনাবাংলাদেশ

আশুলিয়ায় ট্রাক উল্টে তুরাগ নদীতে ;নিহত ৪

ঢাকার আশুলিয়ায় একটি ট্রাক ইটভাটা থেকে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে চালক, সহকারী ও ২ শ্রমিকের মৃত্যু হয়েছে; মঙ্গলবার সকাল ৭টার দিকে মরাগাঙ্গ এলাকার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান।

শফিকুল বলেন জানান, মরাগাঙ্গ এলাকার একটি ইটভাটা থেকে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের তুরাগ নদীর ৪০ ফুট গভীরে পড়ে তলিয়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে চালক ও তার সহকারী ছাড়াও পাঁচ শ্রমিক ছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলে পালেও চারজন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও দুটি ডুবরি দল গিয়ে তল্লাশি চালিয়ে ৪ জনের লাশ উদ্ধার করে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button