বাংলাদেশশোক সংবাদ

সড়ক দুর্ঘটনায় বাংলাটিভির চাঁদপুর প্রতিনিধির মৃত্যু

বালুবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত বাংলাটিভির চাঁদপুর প্রতিনিধি মানিক পাটোয়ারী চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় বাংলাটিভি পরিবার গভীর শোক প্রকাশ করছে।

বুধবার (২৩ জানুয়ারি) চাঁদপুরে বালু বোঝাই একটি ট্রাক মানিককে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাটিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button