প্রধানমন্ত্রীবাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

সব ধরনের সুবিধা নিশ্চিত করে মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই তিনি এই নির্দেশনা দেন।

সভায় ১২ হাজার হাজার ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা খরচে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসময় সারা দেশের চার লেন সড়কের তালিকা করে তার পাশে জলাধার রাখাসহ রাস্তার পাশে বিশ্রামাগার করতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৮৪ জন কমকর্তা-কর্মচারীকে বেতনের অর্ধেক ভাতা দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এছাড়া ওষুধের গুণগত মান নিশ্চিত করার জন্য একনেক সভায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button