দেশবাংলা

আমতলীতে ঝড়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত, পাঠদান ব্যাহত

|| বেলাল হোসেন ||

বরগুনার আমতলীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়ায় পাঠদান ব্যাহত। সোমবার সকালের ঘূর্ণিঝড়ে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো উত্তর কালামপুর নুরানি মহিলা দাখিল মাদ্রাসা, আমজাদিয়া দাখিল মাদ্রাসা, ঘোপখালী আলআমিন দাখিল মাদ্রাসা, বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসা।

এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষের টিনসেট ভবনগুলি বিধ্বস্ত ও আসবাবপত্র ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর কালামপুর নুরানি মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আলাউদ্দিন শিকদার বলেন তার প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষের টিনসেট ভবন ও আসবাবপত্র ভেঙ্গে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শ্রেণী কক্ষ ভেঙ্গে যাওয়ায় পাঠদানে সমস্যা হচ্ছে।

আমতলী উপজেলা জমিয়াতুল মোরর্দারেছিন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসেন বলেন সোমবারের ঘূর্ণিঝড়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন বলেন গত সোমবারের আকস্মিক ঘূর্ণিঝড়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত ও শ্রেণী কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সে সকল প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button