হ্যামিল্টন টেস্টে ১৪৮ রানে এগিয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডে হ্যামিল্টন টেস্টে প্রথম দিন শেষে ১৪৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তামিমের সেঞ্চুরির পরও মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
৫ উইকেট নেন কিউই পেসার নেইল ওয়াগনার। জবাবে কোন উইকেট না হারিয়ে ৮৬ রানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।
সকালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো ছিলো বাংলাদেশের। তবে দলীয় ফিফটি পূর্ণ করতেই ফিরে যান সাদমান ও মুমিনুল। ব্যাটসম্যানদের এই আসা যাওয়ার মিছিলে অবিচল ছিলেন তামিম।
তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। তবে দাঁড়াতে পারেননি মিথুন এবং সৌম্য সরকার। ব্যক্তিগত ১২৬ রানে অদ্ভুতুরে এক শটে নিজের উইকেট বিলিয়ে দেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।
আর নিজেদের ভুলে আউট হন মাহমুদুল্লাহ-মিরাজ। চা বিরতির পর দ্রুতই গুটিয়ে যান টাইগারদের ইনিংস। জবাব দিতে নেমে বেশ দেখেশুনেই ব্যাট করেন কিউই ওপেনাররা। সৌম্যর কল্যাণে একবার জীবনও পান জিত রাভাল।
এরপর থেকেই দারুণ ব্যাট করে ফিফটি তুলে নেন তিনি। লাথামকে সঙ্গে নিয়ে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন তারা।
বাংলাটিভি/রাজু



