দেশবাংলা
গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন

|| গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের করমতলা এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে । ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে ক্রিসেন্ট কেমিক্যাল লিমিটেড কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। কেমিক্যাল কারখানার সিলিন্ডারে লাগা আগুন মুহূর্তের মধ্যেই পুরো কারখানার ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মধ্যেই বিকট ভাবে সিলিন্ডার বিস্ফোরনের শব্দ পাওয়া যায়। তবে আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাটিভি/প্রিন্স



