অন্যান্যঅপরাধআইন-বিচারদেশবাংলা

কাজে স্বচ্ছতা না থাকলে জেলে যেতে হবে: গণপূর্তমন্ত্রী

|| প্রিন্স ||

শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ না করলে, জেলখানায় আবাসন ব্যবসায়ীদের ঠিকানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।  এ সময়, সরকার জমি দিলে মধ্যম আয়ের মানুষের জন্য রাজউকের চেয়েও কমমূল্যে ফ্লাট দেয়ার ঘোষণা দেন, রিহ্যাব সভাপতি শামসুল আলামিন।  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলা-২০১৯ উদ্বোধন শেষে তারা এ কথা বলেন।

সকালে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব আয়োজিত আবাসন মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় অসাধু ব্যবসায়ীদের এখনি সরে যাবার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কোন প্রকার দুর্নীতি করলে তার স্থান হবে জেলখানায়।

সরকারের কাছ থেকে জমি পেলে রাজউকের চেয়েও কমদামে ফ্লাট বিক্রির কথা জানান রিহ্যাব সভাপতি শামসুল আলামিন।

পরে, মানুষের আস্থা নষ্ট না করে আবাসন শিল্পে সততা ফিরিয়ে আনার আহবান জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button